চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ডে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিচ্ছে না স্পেন। মাদ্রিদ এই অভিযানের নিন্দা জানিয়ে স্পষ্ট করেছে, স্পেনের ঘাঁটি এ ধরনের হামলায় ব্যবহার করা হবে না।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (২ মার্চ) স্পেনের সরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, “আমার কাছে থাকা সব তথ্য অনুযায়ী, এই সামরিক অভিযানে ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না।”

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলাকে অযৌক্তিক ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেস জানান, রোটা নৌঘাঁটি ও মোরন বিমানঘাঁটি জাতিসংঘ সনদ বা দুই দেশের চুক্তির বাইরে কোনো কাজে ব্যবহার করতে দেবে না স্পেন সরকার। যুক্তরাষ্ট্র যৌথ ব্যবস্থাপনার আওতায় এসব ঘাঁটি ব্যবহার করলেও এগুলো স্পেনের সার্বভৌমত্বের অধীনেই রয়েছে।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস বলেন, মানবিক প্রয়োজন ছাড়া এসব ঘাঁটি থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না।

Reneta

স্পেন একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলারও নিন্দা জানিয়েছে।

সোমবার ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর মানচিত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর দক্ষিণ স্পেনের ঘাঁটি থেকে অন্তত ১৫টি মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করেছে। এর মধ্যে অন্তত সাতটি বিমান জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে তথ্য দেখানো হয়েছে।

ইউরোপের বড় দেশগুলোর মধ্যে স্পেনের অবস্থান কিছুটা ব্যতিক্রম। যুক্তরাজ্যও প্রথমে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। তবে রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার “সম্মিলিত আত্মরক্ষার” স্বার্থে তা অনুমোদন দেন।

ফ্রান্স ও জার্মানিও একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে। রোববার এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা বলেন, “প্রাথমিক মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে জড়িত না থাকা দেশগুলোর বিরুদ্ধেও ইরানের নির্বিচার ও অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

তারা আরও জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে তারা একমত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলযুক্তরাষ্ট্রস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
‘স্ক্যান্ডাল’ সিনেমার একটি দৃশ্য

ব্যক্তিগত কেলেঙ্কারিতে ক্ষমতার পতন, বিশ্বজুড়ে আলোচিত যত সিনেমা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT