চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন। ইউরো ২০২৪ এর পর বিশ্বজয়ের এই ঐতিহাসিক সাফল্যের পেছনে স্পেনের প্রধান কোচ লুইস ডে লা ফুয়েন্তের কৌশল ও তরুণ ফুটবলারদের অবদান ছিল অনবদ্য। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে কোচ ডে লা ফুয়েন্তে তুলে ধরেছেন তার দল পরিচালনার পেছনের দর্শন, প্রতিপক্ষের কৌশল মোকাবিলা এবং দলের দুই তরুণ লামিন ইয়ামাল ও পাউ কুবারসির অসাধারণ নৈপুণ্যের কথা। 

২০১০ এবং ২০২৬ সালের বিশ্বকাপজয়ী দলের মধ্যকার তুলনার বিষয়টি এলে ডে লা ফুয়েন্তে বলেন, ‘ইউরো ২০২৪ জয় কি এই বিশ্বকাপ জয়ের চেয়ে কঠিন ছিল? এ দুটি সম্পূর্ণ ভিন্ন আসর। ইউরোপিয়ান ফুটবল আমাদের পরিচিত এবং আমরা তা ভালোভাবে বুঝি। অন্যদিকে, বিশ্বকাপ আপনাকে ভিন্নভাবে মানিয়ে নিতে এবং আফ্রিকান ও লাতিন আমেরিকান দলগুলোর মুখোমুখি হতে বাধ্য করে।’

লাতিন ফুটবলের চ্যালেঞ্জ নিয়ে স্পেন কোচ বলেন, ‘ফাইনালে উরুগুয়ে বা আর্জেন্টিনার বিরুদ্ধে আমাদের ম্যাচ কেমন হবে তা আমরা জানতাম। সাউথ আমেরিকার ফুটবল তেমনই। আর আমাদের মূল লক্ষ্য ছিল সবসময় নিজেদের খেলাটা খেলা। কেউ পরিকল্পনা থেকে বিচ্যুত হয়নি বা প্রতিপক্ষের খেলার ধরণে প্রবেশ করেনি, কারণ আমরা ওই ধরনের ফুটবলে পারদর্শী নই। তারা ওই খেলায় আমাদের চেয়ে সেরা, আর আমরা সেই ফাঁদে পা দিলে বড় ব্যবধানে হেরে যেতাম। কিন্তু ম্যাচ যখন আমাদের ধরণে খেলা হয়, তখন আমরাই সেরা।’

কৈশোর না পেরোনো লামিন ইয়ামাল এবং পাউ কুবারসি বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। ‘ইয়ামাল এবং কুবারসির মতো খেলোয়াড়েরা অত্যন্ত বিশেষ। তাদের মধ্যে অসাধারণ পরিপক্কতা এবং বুদ্ধিমত্তা রয়েছে। আমার দৃষ্টিতে তারা জিনিয়াস।’

‘২০১০ সালের দল এবং এই দলের মধ্যে মিল? গত কয়েক বছরে ফুটবল অনেক বদলে গেছে। আমাদের মূল মডেল একই রয়েছে, তবে তা বিবর্তিত হয়েছে। টিকিটাকার মতো তৈরি শব্দগুলো আমার খুব একটা পছন্দ নয়। আমি এর ব্যবহার বুঝি, তবে এটাকে যৌথ বা ছন্দময় ফুটবল হিসেবে বর্ণনা করতেই আমি বেশি পছন্দ করি।’

অতীত বা সুদূর ভবিষ্যৎ নিয়ে নয়, বরং বর্তমানে বেঁচে থাকতে ভালোবাসেন ডে লা ফুয়েন্তে। ২০৩০ বিশ্বকাপ নিয়ে এখনই না ভেবে সামনে সেপ্টেম্বরের পরবর্তী প্রতিযোগিতার জন্যই দলকে প্রস্তুত করাই এখন তার মূল লক্ষ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইউরো-২০২৪ইয়ামারউরুগুয়েকুবারসিডে লা ফুয়েন্তেলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT