চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের পাশে নাম লিখিয়ে থামলেন সাউদি

হ্যামিলটনে নিউজিল্যান্ডের হিমালয়সম রান চাপায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাউদি ও গেইল মাঠে, সাউদি তার নাম লিখে থাকলেন গেইলের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে ক্রিকেটে ১৫০ বছরের ইতিহাসে ছক্কার সেঞ্চুরি করতে পেরেছেন কেবল তিনজন-বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাককালাম ও অ্যাডাম গিলক্রিস্ট। তাদের ক্লাবে পৌঁছানোর সুযোগ ছিল নিউজিল্যান্ড পেসার টিম সাউদির। তবে তাকে থামতে হয়েছে ক্রিস গেইলের পাশে নিজের নাম লিখিয়ে।

টেস্টে নিজের বিদায়ী টেস্ট খেলছেন টিম সাউদি। হ্যামিলটনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিন ছক্কায় ১০ বলে ২৩ রান করলেও ব্যাট হাতে বিদায়ী ইনিংসটা রাঙাতে পারেনি। ২ রান করে আউট হয়েছেন। দুটি ছক্কা হাঁকাতে পারলেই ছক্কার সেঞ্চুরি হয়ে যেত তার। ১০৭ টেস্টে ১৫৬ ইনিংসে ৯৮টি ছক্কা হাঁকিয়ে ব্যাট তুলে রাখলেন কিউই তারকা। তার সমান ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ১৮২ ইনিংস খেলে।

সর্বোচ্চ ১৩৩টি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, ১৯৮ ইনিংসে। ১৭৬ ইনিংসে ১০৭টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়া কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ১০০ ছক্কা হাঁকিয়েছেন ১৩৭ ইনিংসে। চারে যৌথভাবে অবস্থান সাউদি ও গেইলের। ২৮০ ইনিংসে ৯৭ ছক্কা হাঁকিয়ে পাঁচে সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস।

Banglabid

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা ছিল সাউদির। তিনি অবসর নেয়ার পর সেটা চলে যাবে রোহিত শর্মা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজের কাছে। দুজনের ব্যাট থেকে এসেছে ৮৮টি ছক্কা। এরপরেই আছেন রিশভ পান্ট ও রবীন্দ্র জাদেজা। দুজনে ছক্কা হাঁকিয়েছেন ৬৮টি করে। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা তামিম ইকবালের। সাদা পোশাকে ৪১ ছক্কা তার।

সাউদির বিদায়ী টেস্টে তার দল নিউজিল্যান্ড জয়ের পথে হাঁটছে। ইংল্যান্ডকে হিমালয়সময় রানতাড়ার লক্ষ্য দিয়েছে কিউইবাহিনী। লক্ষ্যে পৌঁছানো ইংল্যান্ডের জন্য অসম্ভবই বলা চলে। হ্যামিলটনে কিউইদের রান চাপা পড়ে ধুঁকছে ইংল্যান্ড।

ঘরের মাঠে প্রথম ইনিংসে ৩৪৭ রান করে ইংলিশদের ১৪৩ রানে গুটিয়ে দেয় নিউজল্যান্ড। ২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে কেন উইলিয়ামসনের ১৫৬ রানের ইনিংসে ৪৫৩ রানে থেমেছে কিউইবাহিনী। সবমিলিয়ে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫৮ রান। রানতাড়ায় নেমে তৃতীয় দিনের শেষ দিকে ৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে তারা। জিততে হলে ইংল্যান্ডকে বাকী দুদিনে করতে হবে ৬৪০ রান। আর নিউজিল্যান্ডের দরকার কেবল ৮ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইলিয়ামসনগেইলনিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউদিহ্যামিলনটন টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কীভাবে কাজ করবে প্রধান উপদেষ্টার ‘ঐকমত্য গঠন কমিশন’?

পরবর্তী

জেদ্দা কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপন

পরবর্তী
জেদ্দা কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপন, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা কনস্যুলেটে মহান বিজয় দিবস উদযাপন

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপির শোকজের জন্য ডাকা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT