আন্তর্জাতিক

দ্বিতীয় দফা অভিশংসনের মুখে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রেসিডেন্টের অভিশংসন প্রসঙ্গে সংবাদ সম্মেলন, দক্ষিণ কোরিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অভিশংসন প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলন, যেখানে প্রেসিডেন্টের ছবি স্ক্রিনে দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা অভিশংসন ভোটের মুখে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক। এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। সেই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

এএফপি জানিয়েছে, আজ স্থানীয় সময় ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে সাউথ কোরিয়ার পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নেবেন দেশটির পার্লামেন্ট মেম্বাররা। অভিশংসন পাস করতে হলে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট মেম্বারের ভোটের প্রয়োজন হবে। এই প্রস্তাব পাস করতে হলে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের ৮ এমপিকেও প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে।

এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। সেই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক ওইদিন জানিয়েছিলেন, অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ১৯৫টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় প্রস্তাবটি পাস হয়নি।

সাউথ কোরিয়ায় সামরিক শাসন জারি করে দেশটির রাজনীতি এখন উত্তাল। এর ফলে, ইউনের রাজনৈতিক ক্যারিয়ার বড় সংকটের মুখে। গত ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করেন তিনি। তবে সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইউন সুক।

বিষয়:অভিশংসন সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…