ফুটবল

সাউথ কোরিয়ার জালে ব্রাজিলের ৫ গোল

ব্রাজিল-সাউথ কোরিয়া ফুটবল ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়রা জালে গোল করতে চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল ও সাউথ কোরিয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাউথ কোরিয়াকে পাত্তাই দেয়নি ব্রাজিল। সিউলে স্বাগতিকদের হারিয়েছে ৫-০ গোলে।

সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রদ্রিগো ও এস্তেভাও। অন্য গোলটি এসেছে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে।

ম্যাচে শুরুতেই লিড পায় ব্রাজিল। ১৩ মিনিটে গোল করেন এস্তেভাও। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২-০তে এগিয়ে বিরিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফের কোরিয়া জালে আরও ৩ গোল দেয় কার্লো আনচেলত্তি শিষ্যরা। ৪৭ মিনিটে তৃতীয় গোলটি করেন এস্তেভাও। মিনিট পাঁচেক পর চতুর্থ গোলটি করেন রদ্রিগো। এরপর ৭৭ মিনিটে ভিনিসিয়াস পঞ্চম গোলটি করেন। ৫-০তে জিতে মাঠ ছাড়ে ব্রাজিল।

বিষয়:আনচেলত্তি এস্তেভাও ব্রাজিল ভিনিসিয়াস রদ্রিগো সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…