চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টস হারলাম, ব্যাটিং করিনি, ভাগ্যবান

এইডেন মার্করামের স্বস্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎকারে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপকথার জন্ম দিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে নামা আফগানিস্তান অধিনায়ক রশিদ খান আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পর্যাপ্ত রান বোর্ডে তুলে বোলারদের উপর আস্থা রাখতে চেয়েছিলেন। টসে জিতে আগে ব্যাটিং নিতে চেয়েছিলেন এইডেন মার্করামও। ম্যাচ শেষে এমন করতে না হওয়ায় অবশ্য স্বস্তির কথাই বললেন প্রোটিয়া দলপতি।

ম্যাচ শুরু হতেই বোঝা যায় উইকেট পেস সহায়ক। প্রোটিয়া পেসারদের সামনে ধসে পড়ে আফগান ব্যাটিং অর্ডার। ২৮ রানে হারিয়ে বসে ৬ উইকেট। ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দলটি আর সামলাতে পারেনি, মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়। দেখা মেলে একপেশে সেমিফাইনালের। ৬৭ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয়ে ফাইনালে পা বাড়ায় সাউথ আফ্রিকা।

কন্ডিশন যে খেলার শুরুতে মোটেও ব্যাটারদের অনুকূলে ছিল না, প্রোটিয়া অধিনায়ক পুরস্কার বিতরণী পর্বে স্বীকার করে নিলেন। তার কথায়, ‘ভাগ্যটা ভালো। টসে হেরে আমরা ব্যাটিং করতে পারতাম। বোলিংয়ে আমরা দুর্দান্ত ছিলাম। সঠিক জায়গায় বল ফেলে কাজটা আসলেই সহজ রেখেছিলাম।’

‘বোলাররা আমাদের জন্য অবিশ্বাস্য কাজ করেছে। ব্যাট হাতে এটা চ্যালেঞ্জিং ছিল। কোনো ব্যাটার এই মিথ্যা বলবে না যে, এমন করা সহজ ছিল। আমরা কিছুটা ভাগ্য পেয়েছি এবং সবার অংশীদারিত্ব ছিল।’

দেশের জনগণকে আনন্দের নতুন উপলক্ষ এনে দিতে পারায় বেশ খুশি মার্করাম। চলতি আসরে সেমির আগে টানা সাত জয় পেলেও প্রতিটি ম্যাচ স্নায়ুক্ষয়ী ছিল। শেষ চারের লড়াই অবশ্য একপেশে বানাতে পেরেছে তারা।

মার্করাম বললেন, ‘আমরা কয়েকটি ক্লোজ ম্যাচ খেলেছি। বাড়িতে ফিরে কিছু লোক আরও ধূসর চুল নিয়ে তাড়াতাড়ি খেলা দেখতে জেগে উঠত। আমি খুশি কারণ জয়টা একটু বেশি স্বস্তিদায়ক ছিল।’

Reneta

সাউথ আফ্রিকাকে শতবার চেষ্টা করতে না হলেও কাটাতে হয়েছে সুদীর্ঘ ৩২ বছর। অবশেষে প্রথমবার হাতে পেয়েছে বিশ্বকাপ ফাইনালের টিকিট। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার সেমিতে খেলে তারা ফাইনালের দেখা পায়নি। ২০০৯ ও ২০১৪ সালে টি-টুয়েন্টির বিশ্বআসরে সেমিতে থামতে হয়। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিলেন না মার্করাম। অধিনায়কের কণ্ঠে তাই স্বস্তি।

‘ফাইনালে যাওয়াটা আমাদের জন্য আরও একটা ধাপ। এটি এমন এক সুযোগ যা আমরা কখনো পাইনি। ভয় পাওয়ার কিছু নেই। এই জয়ের মূল্য অনেক। আমাদের দলে কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। এমন পারফরম্যান্স দিতে পুরো স্কোয়াডের সক্ষমতা থাকা দরকার হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪টসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনালমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪সেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT