চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হার ‘হৃদয়বিদারক ও লজ্জাজনক’

বলছেন ক্যারিবীয় অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের ব্যাট চালানো, উইকেটের সামনে ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পেয়েছেন রোস্টন চেজ। কিন্তু ঘরের মাঠে তার নতুন অধ্যায়ের শুরুটা হয়তো ভুলে যেতেই চাইবেন। ক্যারিবীয়দের পেস-বান্ধব উইকেটে ৩ টেস্ট সিরিজের তিনটিই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কেবল হোয়াইটওয়াশ হলেই হয়তো সান্ত্বনা পেতে পারতেন চেজ। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্যভাবে তার দল কেবল ২৭ রানেই গুটিয়ে গেছে। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এমন হারকে ‘হৃদয়বিদারক ও লজ্জাজনক’ বলছেন অধিনায়ক চেজ।

জ্যামাইকার স্যাবিনা পার্কে টসে জিতে আগে ব্যাটে নেমে ব্যটিং ধসে ২২৫ রানে থামে অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রাতের বেশি করতে পারেনি। তাতে প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে অজিরা ১২১ রানে থামলে ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। তাড়া করতে নেমে কেবল ২৭ রানে স্বাগতিকরা গুটিয়ে গেলে ১৭৬ রানের বড় জয় পায় প্যাট কামিন্সের দল।

টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড হয়েছিল ৭০ বছর আগে। ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে নিজেদের মাটিতে নিউজিল্যান্ড সেই লজ্জায় ডুবেছিল ইংল্যান্ডের বিপক্ষে। আর উইন্ডিজদের টেস্টে আগের সর্বনিম্ন রান ছিল ৪৭। এবার নিজেদেরও ছাড়িয়ে গেছেন তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকাই ৩০-৩৬ রানের মধ্যে অলআউট হয়েছে চারবার। এছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলেরও ৩৬ রানে গুটিতে যাওয়ার রেকর্ড আছে একবার করে। তাই হয়ত ৩০ এর ঘরে আউট হলে কিছুটা শান্তনার জায়গা খুঁজে পেতেন ক্যারিবীয়রা।

ম্যাচ শেষ তার কণ্ঠে ফুটে উঠে হতাশার ছাপ, ৩৩ বর্ষী অলরাউন্ডার বলেছেন, ‘এটা খুবই হতাশার। এই ম্যাচে আমরা জয়ের মতো অবস্থানে নিজেদেরকে রেখেছিলাম। কিন্তু ব্যাটিংয়ে আমরা কোনো লড়াই করতে পারিনি। এটা বেশ হৃদয়বিদারক, কারণ আমরা তিন টেস্টেই হেরেছি। এর মধ্যে এমন একটি হার। আমরা আসলে ভুল থেকে শিক্ষা নিচ্ছি না। এখন এই বিষয়গুলোর দিকে আসলেই নজর দিতে হবে। স্পষ্টতই ৩০ রানের কমে অলআউট হওয়া বেশ লজ্জাজনক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজচেজভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

জোড়া গোলে মেসির রেকর্ড, দারুণ জয় মিয়ামির

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT