চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করেছে সাউথ আফ্রিকা ও চেক রিপাবলিক। ১-১ গোলের সমতার এক পয়েন্ট করে পেয়ে বিশ্বকাপে টিকে থাকল দুদল। কারণ হার বিশ্বকাপ থেকে ছিটকে দিতো দলটিকে। দুদলের মিখেল সাদিলেক ও তেবোহো মোকোয়ানা গোল করেছেন।

‘এ’ গ্রুপে দুই ম্যাচে দুটি করে পয়েন্ট নিয়ে তিনে চেক রিপাবলিক এবং চারে আছে সাউথ আফ্রিকা।

সাদিলেকের গোলে ম্যাচের ছয় মিনিটে শুরুতেই এগিয়ে যায় চেক। পরে ১২ ও ১৩ মিনিটে অব্রে মোদিবা ও অজউইন অ্যাপোলিসের দুবারের চেষ্টায় চেকদের ডিফেন্স ভাঙতে পারেনি সাউথ আফ্রিকা।

Banglabid

প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর ৩৩ মিনিটে এসে হলুদ কার্ড দেখেন তেবোহো মোকোয়েনা। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সাউথ আফ্রিকার গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না এ মিডফিল্ডার। পরে বাফানা-বাফানাদের আরও এক মিডফিল্ডার থালেন্তে এমবাথা রেফারির সাথে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন।

ম্যাচের শুরুতে গোল পাওয়ার পর কিছুটা চাপে পড়ে চেক রিপাবলিক। ইউরোপিয়ান দলটির পরে আক্রমণে তেমন তাড়া না থাকলেও গোল পাওয়ার মতো কিছু আক্রমণ করে সাউথ আফ্রিকা। তেবোহো মোকোয়েনা, অজউইন অ্যাপোলিস আক্রমণের নেতৃত্ব দেন। শেষে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় চেকরা।

বিরতির পর দুদল থেকে আক্রমণের ধারা অব্যাহত থাকে। ৪৭, ৪৮ ও ৫০ মিনিটে চেকদের প্যাট্রিক শিক ও লাদিস্লাভ ক্রেসি দারুণ তিনটি আক্রমণ গড়লেও সাউথ আফ্রিকার গোলকিপারকে পরাস্ত করতে পারেননি। বিপরীতে বাফানা-বাফানাদের কয়েকটি আক্রমণ গোলমুখে গিয়েও কার্যকর হয়নি।

Reneta

খেলার প্রায় শেষদিকে পেনাল্টি পায় সাউথ আফ্রিকা। ৮১ মিনিটে থাপেলো মাসেকো লেফট কর্নার দিয়ে আক্রমণ করেন। চেকদের বদলি নামা পাভেল সুল্টসের হাতে বল লাগলে রেফারি টোরি পেন্সো পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে তেবোহো মোকোয়েনা গোল করলে ১-১ সমতায় আসে সাউথ আফ্রিকা।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত আরও সাত মিনিট যোগ করা হয়। এ সময় সাউথ আফ্রিকা এবং চেকি দুদলই প্রায় সমান আক্রমণ করে। কোন দলই আর গোলের দেখা পায়নি। ১-১ গোল সমতায় একটি করে পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাথাচেক রিপাবলিকফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাদিলেকসেমিলিড ২০২৬সোখা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT