চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুলদীপের ৩ উইকেট, দ্বিতীয় টেস্টেও ভালো শুরু প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
কুলদীপের ৩ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ভালো শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে দুই টেস্টের সিরিজে ইডেন গার্ডেনসে প্রথম ম্যাচে জয় নিয়ে দ্বিতীয়টিতে নেমে প্রথমদিনে ভালো সূচনা করেছে সফরকারী সাউথ আফ্রিকা। প্রথমদিনে প্রথম ইনিংসে ২৪৭ রান তুলেছে। আর ৩ উইকেট নিয়ে ভারতের লড়াই জারি রেখেছেন স্পিনার কুলদীপ যাদব।

টেম্বা বাভুমা গৌহাটির বাসারপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৮১.৫ ওভারে সফরকারীরা ৬ উইকেট হারিয়ে বোর্ডে ২৪৭ রান তুলে দিন শেষ করেছে।

ওপেনিং জুটিতে ভালো শুরু করে সাউথ আফ্রিকা। এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন ৮২ রান তোলেন জুটিতে। জাসপ্রীত বুমরাহ নেন দিনের প্রথম উইকেট। দুই ওপেনারই ফেরেন সাউথ আফ্রিকার যখন সংগ্রহ ৮২।

তিনে নেমে ত্রিস্তান স্টাবস পারেননি অর্ধশতক পূরণে। ৪৯ রানে আউট হন কুলদীপের বলে। সাউথ আফ্রিকার হয়ে দিনের সর্বোচ্চ রান স্টাবসের। ১১২ বল খেলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংস সাজানো।

অধিনায়ক বাভুমা চারে নেমে খেলেন ৯২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন ২৫ রানে থাকা সেনুরান মুত্তুস্বামী ও ১ রানে থাকা কাইলি ভেরেইন্নে।

কুলদীপ নেন ৩ উইকেটে। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ ও বুমরাহ নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম্বা বাভুমাটেস্ট সিরিজভারতমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT