চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হারল আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে অভিষেক ভালো হল না আফগানিস্তানের। রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে আফগানদের সামনে তিন শতাধিক রানের চ্যালেঞ্জ দিয়েছিল সাউথ আফ্রিকা। আফগানরা তার ধারেকাছেও যেতে পারেনি, হেরেছে ১০৭ রানে।

করাচিতে টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৪৩.৩ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

রানতাড়ায় আফগান ব্যাটারদের মধ্যে একমাত্র রহমত শাহ’ই নামের সাথে উল্লেখ করার মতো রান যোগ করতে পেরেছেন। একাই টেনে নিয়েছেন দলকে। ৯টি চার ও ১টি ছক্কায় ৯১ বলে ৯০ রানের ইনিংস খেলেছেন। বাকিদের কেউই ১৮ রানের বেশি করতে পারেননি। রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই ১৮ রান করে করেন। ইব্রাহিম জাদরান ১৭ এবং সেদিকউল্লাহ অটল ১৬ রান করেন।

প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট লুনগি এনগিদি ও উইয়ান মুল্ডার নেন। কেশভ মহারাজ ও মার্কো জানসেন নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে রায়ান রিকেলটন ক্যারিয়ারের সপ্তম ওয়ানডেতে করাচিতে নামের সাথে প্রথম শতক লেখান। প্রোটিয়া ওপেনার সাতটি চার ও এক ছক্কায় ১০৬ বলে ১০৩ রান করেন। ফিফটি পেয়েছেন আরও তিন জন। অধিনায়ক টেম্বা বাভুমা ৭৬ বলে ৫৮, রসি ফন ডার ‍ডুসেন ৪৬ বলে ৫২ এবং এইডেন মার্করাম ৩৬ বলে ৫২ রান করেন।

বাকিদের মধ্যে ডেভিড মিলার ১৮ বলে ১৪ রান এবং টনি ডি জর্জি ১১ বলে ১১ রান করেন। উইয়ান মুল্ডার ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

Reneta

আফগানদের মধ্যে মোহাম্মদ নবী দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নুর আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকরাচিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫রিকেলটনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT