ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জেতা হল না নাহিদা-স্বর্ণাদের

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, আনন্দ ও গর্বের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে প্রোটিয়া মেয়েদের ১৩ রানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। তৃতীয় ও শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে হেরেছে টিম টাইগ্রেস। ফলে আর সিরিজ জেতা হল না নাহিদা-স্বর্ণাদের। স্বাগতিকদের সঙ্গে ১-১ সমতায় টি-টুয়েন্টি সিরিজ শেষ করেছে নিগার সুলতানা জোত্যির দল।

কিম্বারলিতে টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৯৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। জবাবে নেমে জবাবে নেমে ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা।

ব্যাটে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। ১৭ রানে তিন ব্যাটারকে হারায় টিম টাইগ্রেস। দলকে টেনে তোলেন লতা মন্ডল। তার ৬২ বলে ৪২ রানের ইনিংস ও স্বর্ণা আক্তারের ১৬ বলে ২৩ রানের ক্যামিওতে ৮ উইকেটে ৯৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

স্বল্প রানের লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু পায় প্রোটিয়ারা। ৫৭ রানে দুই ব্যাটারকে হারালেও  লৌরা ওলভার্টের অপরাজিত ৪৯ বলে ৪৯ রানের ইনিংসে ১৫.২ ওভারে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

সাউথ আফ্রিকা সফরে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বিষয়:টিম টাইগ্রেস বাংলাদেশ-সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…