চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে অস্ট্রেলিয়ার ৪৩১

ওয়ানডে সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুটি হেরে সিরিজ হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার। আগের দুটি ম্যাচে ২০০ রানে পৌঁছাতে না পারলেও তৃতীয় ওয়ানডেতে ঝড় তুলেছে মিচেল মার্শের দল। তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে চারশতাধিক রান করেছে সফরকারী দলটি।

ম্যাকয়ে প্রথম দুই ওয়ানডেতে ১৯৮ এবং ১৯৩ রান করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয়টিতে ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি এবং অ্যালেক্স ক্যারির ফিফটিতে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৩১ রান। নিজেদের ইতিহাসে প্রথমবার ওয়ানডেতে এক ইনিংসে তিন সেঞ্চুরির কীর্তি গড়েছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরির পঞ্চম কীর্তি এটি। এরমধ্যে ৩ বার আছে সাউথ আফ্রিকার। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার হাশিম আমলা, রিলি রুশো ও এবি ডি ভিলিয়ার্স সেঞ্চুরি করে কীর্তিটি গড়েন। একই বছর ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্স দ্বিতীয়বার কীর্তিটি গড়েন। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ডি কক, রসি ফন ডার ডুসেন ও এইডেন মার্করাম তৃতীয়বার একই মাইলফলক গড়েন। অন্য কীর্তি ইংল্যান্ডের। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করেন ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলার।

ম্যাকয়ে টসে জিতে আগে ব্যাটে নেমে ২ উইকেটে ৪৩১ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে দলটির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সর্বোচ্চ ৪৩৪ রান, ২০০৬ সালে জোহানসবার্গে প্রোটিয়াদের বিপক্ষেই করেছিল অজিবাহিনী।

দুই ওপেনার হেড ও মার্শ অজিদের ভালো শুরু এনে দেন। ২৫০ রানের জুটি গড়েন। ৩৪.১ ওভারে হেড ফিরে গেলে জুটি ভাঙে। ১৭ চার ও ৫ ছক্কায় ১০৩ বলে ১৪২ রান করেন তারকা ওপেনর। দু-ওভার পর আউট হন মার্শ। ৬ চার ৫ ছক্কায় ১০৬ বলে ১০০ রান করেন।

এরপর গ্রিন ও ক্যারি মিলে ইনিংস শেষ করেন। ৮১ বলে অবিচ্ছিন্ন ১৬৪ রান যোগ করে দুজনে। ৪৭ বলে সেঞ্চুরি করা গ্রিন ৮ ছক্কা ও ৬ চারে ৫৫ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন। অজিদের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গ্লেন ম্যাক্সওয়েলের, ৪০ বলে। ৭ চারে ৩৭ বলে ৫০ রান করেন ক্যারি।

Reneta

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন কেশভ মহারাজ ও সেনুরান মুথুস্বামী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াগ্রিনমার্শলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT