চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিকেলটনের প্রথম সেঞ্চুরি, আফগানদের সামনে সাউথ আফ্রিকার ৩১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাউথ আফ্রিকা ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে নামার আগে সাউথ আফ্রিকার জার্সিতে কেবল ৬টি ওয়ানডে খেলেছিলেন রায়ান রিকেলটন। একটি ফিফটি থাকলেও ছিল না কোনো সেঞ্চুরি। সপ্তম ম্যাচে এসে করাচিতে নিজের নামের সাথে প্রথম শতক লেখালেন প্রোটিয়া ওপেনার। তার সেঞ্চুরি এবং আরও তিন ব্যাটারের ফিফটিতে আফগানদের তিন শতাধিক রানের চ্যালেঞ্জ দিয়েছে সাউথ আফ্রিকা।

করাচিতে টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ গড়ে তারা।

প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে দারুণ করেছেন রিকেলটন। সাতটি চার ও এক ছক্কায় ১০৬ বলে ১০৩ রান করেন প্রোটিয়া ব্যাটার। ফিফটি পেয়েছেন আরও তিন জন। অধিনায়ক টেম্বা বাভুমা ৭৬ বলে ৫৮, রসি ফন ডার ‍ডুসেন ৪৬ বলে ৫২ এবং এইডেন মার্করাম ৩৬ বলে ৫২ রান করেন।

বাকিদের মধ্যে ডেভিড মিলার ১৮ বলে ১৪ রান এবং টনি ডি জর্জি ১১ বলে ১১ রান করেন। এছাড়া উইয়ান মুলডার ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

আফগান বোলারদের মধ্যে মোহাম্মদ নবী দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও নুর আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকরাচিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫রিকেলটনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT