চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

৩১ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। করোনা বিরতির পর এটিই প্রথম ‘এ’ দলের বিদেশ সফর। খেলবে দুটি চার দিনের টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ। শুক্রবার দুই সংস্করণের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দল থেকে বাদ পড়া আলোচিত ক্রিকেটার সৌম্য সরকার খেলবেন শুধু ওয়ানডে। টেস্টে ফর্ম হারানো মুমিনুল হককে চার দিনের ম্যাচে রাখার কথা উঠলেও শেষপর্যন্ত রাখা হয়নি। ওয়ানডে দলে রাখা হয়েছে নাঈম শেখ ও সাব্বির রহমানকে।

উইন্ডিজে দুই সংস্করণের দলেই আছেন ১২ ক্রিকেটার। তারা- সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, জাকের আলী অনিক, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ।

৩১ জুলাই সেন্ট লুসিয়া পৌঁছাবে দল। সেখানে ড্যারেন স্যামি স্টেডিয়ামে হবে সব ম্যাচ। ৪-৭ ও ১০-১৩ আগস্ট হবে চার দিনের ম্যাচ দুটি। ১৬, ১৮ ও ২০ আগস্ট হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদত হোসেন অনিক, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।

ওয়ানডে দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশ ‘এ’ দলবিসিবিমুকিদুলমুমিনুলমৃত্যুঞ্জয়লিড স্পোর্টসসাব্বিরসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT