চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর কনকাশন বদলি, প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়েছিলেন সৌম্য সরকার। পরে আর ব্যাটে নামা হয়নি তার। টাইগার ওপেনারের কনকাশন বদলি হিসেবে ওপেনিংয়ে আসেন তানজিদ হাসান তামিম। সুযোগ পেয়ে দারুণ করেছেন তানজিদ। ৮১ বলে ৮৪ রানের ইনিংস খেলে সিরিজ জয়ের পথে রেখেছেন অনন্য অবদান। তবে সৌম্যর কনকাশন বদলি নিয়ে প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ইনিংসের ৪৯তম ওভারে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি ঠেকাতে গিয়ে পায়ে আঘাত পান সৌম্য সরকার। পরবর্তীতে বিজ্ঞাপনী বোর্ডের সঙ্গে ধাক্কা লাগে। যদিও শুরুতে মনে হয়েছিল হাঁটুতে চোট পেয়েছেন সৌম্য। পরে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের বরাতে বিসিবির পক্ষ থেকে জানানো হয় ঘাড়ে আঘাত পেয়েছেন। এতে মাথাব্যথা ও দেখতে সমস্যা হচ্ছিল টাইগার ওপেনারের।

বাধ্য হয়ে ম্যাচ রেফারির অনুমতি নিয়ে কনকাশন বদলি হিসেবে এনামুল হক বিজয়ের সঙ্গে উদ্বোধনীতে আসেন তামিম। তবে সৌম্যর মাথায় আঘাত পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বোলিং কোচ নাভিদ নেওয়াজ।

ম্যাচ হেরে জানিথ লিয়ানাগেকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন লঙ্কান কোচ। সেখানে বিস্ময় প্রকাশ করেন। তার ভাষ্যে, ‘আমরা বদলি দেখে বিস্মিত হয়েছি। কারণ, আমরা ফুটেজ দেখেছিলাম। তাকে ডাইভ দিতে দেখেছিলাম। যাই হোক না কেন, এমন কিছুর সঙ্গে তার সংঘর্ষ হয়েছে বলে ওই ঘটনার সময় মনে হয়নি।’

যদিও ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন নাভিদ। বলেছেন, ‘আমাদের অবশ্যই ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে, যেটি আইসিসির কোড অব কন্ডাক্টে আছে যে ম্যাচ রেফারির সিদ্ধান্ত এটা। খেলায় অনেক নিয়ম আছে, আমি মনে করি আমাদের নিয়ম মেনে চলতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কনকাশন সাবনাভিদবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: মির্জা ফখরুল

মে ৬, ২০২৬

‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি সহ্য করা হবে না’

মে ৬, ২০২৬

‘হয়তো একদিন মমতার নামে একটা মন্দির হবে’

মে ৬, ২০২৬

হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে

মে ৬, ২০২৬

নব্বই দশকের চিত্রনায়ক ওমর সানির জন্মদিন

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT