চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

টানা ২০ দিনের অনশন কর্মসূচি ভাঙতে সম্মতি জানিয়েছেন ভারতের সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তিনটি শর্ত পূরণের দাবি জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি দিল্লির একটি সরকারি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আজ (২০ জুলাই) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, গত ২৮ জুন থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১৯ জুলাই) সকালে দিল্লি পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।

রোববার (২০ জুলাই) হাসপাতাল থেকেই সোনম ওয়াংচুক জানান, সরকার তিনটি শর্ত পূরণের আশ্বাস দিলে তিনি অনশন ভাঙতে প্রস্তুত। তার প্রথম শর্ত, নিট প্রশ্নপত্র ফাঁসসহ দেশের শিক্ষা ব্যবস্থার সংকটের দায় সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে তিনি দাবি করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সংসদে আলোচনার জন্য উত্থাপন করতে হবে। তৃতীয় শর্তে তিনি বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের হাসপাতালে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে এবং আগের দুটি শর্ত বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট আশ্বাস দিতে হবে।

চিকিৎসকদের ভাষ্য, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অনশন অব্যাহত থাকলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। এদিকে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন তার স্ত্রী। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সংসদ অভিযানে অংশ নিতে না পারলেও সমর্থকদের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সোনম ওয়াংচুক। হাসপাতালের শয্যা থেকেই তিনি আন্দোলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনম ওয়াংচুকের অনশন কর্মসূচি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনশর্তসোনম ওয়াংচুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT