বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলে নিহত

গাইবান্ধা জেলার মানচিত্র ও বাংলাদেশের মানচিত্রের অংশ, যেখানে গাইবান্ধা জেলার অবস্থান চিহ্নিত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাফু মিয়া নামে এক কৃষক ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করার সময় তারই ছেলে আব্দুল্লাহ মিয়া (৭) ট্রাক্টরটির নিচে পড়ে নিহত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া বড় বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাফু মিয়া নিজস্ব ট্রাক্টর নিয়ে বাড়ির পাশে তার জমি চাষ করতে যায়। সঙ্গে থাকা আব্দুল্লাহ্ মিয়াকে ট্রাক্টরটির ওপরে বসিয়ে জমি চাষ শুরু করে। একপর্যায়ে ছিটকে পড়ে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটি মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য আফরোজা বেগম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






