চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনের মৃত্যু

ফারুক হোসেন ফারুক হোসেন
৭:৩৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৪
গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নছিমনের ধাক্কায় আহত অটোচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু-জন।

শুক্রবার (২২ মার্চ) গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

Banglabid

নিহতরা হলেন: গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই গ্রামের বুধা শেখের ছেলের সবুজ মিয়া ও ওই গ্রামের মজিবুর রহমান ছেলে অটোচালক আশরাফুল ইসলাম। এ ঘটনায় বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দু-জন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, নিহতরা বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নাকাইহাট যাচ্ছিলেন। পথে গাইবান্ধা-গোবিন্দগঞ্জর সড়কের নাকাইহাট বটতলা এলাকায় পৌঁছলে মাটির পাতিল বোঝাই একটি নছিমনকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা ও নছিমন খাদে পড়ে অন্তত পাঁচজন আহত হয়। পরে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া মারা যান এবং অটোচালক আশরাফুল ইসলাম গাইবান্ধা জেনারেল হাসপাতালে গভীর রাতে মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ সাংবাদিকদের জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে স্বজনরা লাশ বাড়িতে নিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধা-গোবিন্দগঞ্জর সড়কগাইবান্ধার গোবিন্দগঞ্জনছিমনের ধাক্কাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT