ক্রিকেট

টপাটপ উইকেট হারাচ্ছে, রানেও ধুঁকছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুপার এইটে ওঠার লক্ষ্যে নেপালের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে টিম টাইগার্স।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১ রান। ৫ রানে মাহমুদউল্লাহ ও ৬ রানে সাকিব ব্যাট করছেন।

সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচে জয় পেলে নির্বিঘ্নে সুপার এইটে পা রাখবে টিম টাইগার্স। হেরে গেলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রানরেট, অন্য ম্যাচে ডাচরা যদি বড় ব্যবধানে লঙ্কানদের হারাতে পারে ঘটতে পারে বিপদ।

ব্যাটে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। সোমপাল কামির বলে ফিরতি ক্যাচে শূন্য রানে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। ওই ওভারে আরও একটি উইকেট পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল নেপাল। লিটন দাসকে এলবিডব্লিউ দেয়া হলে রিভিউ নিয়ে বাঁচেন।

লিটন রিভিউ নিয়ে বাঁচলেও পরের ওভারে আউট হন শান্ত। কামাল সিং আইরির বলে ৪ রান করে বোল্ড আউট হয়ে ফিরে যান তিনি। দলীয় ২১ রানের মাথায় সোমপালের তুলে নেন লিটন দাস এর মূল্যবান উইকেটটি। ১২ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরে লিটন। খানিক পর ৯ বলে ৭ রান করে ফিরে যান তাওহীদ হৃদয়।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নেপাল২৪ পাওয়ার প্লে বাংলাদেশ২৪ লিটন শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…