চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সোলায়মান প্রণোদনা’ পেলেন মুক্তনীল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
সোলায়মান প্রণোদনা অনুষ্ঠানে অতিথি ও অতিথি সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’ পেয়েছেন নাট্যদল বাতিঘরের দলপ্রধান, অভিনেতা ও নাট্যনির্দেশক সঞ্জয় সরকার মুক্তনীল।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁর হাতে প্রণোদনার অর্থমূল্যের চেক ও স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা—‘পরিবর্তনের স্বপ্নে মঞ্চকর্মীর দায় ও বাস্তবতা এবং টিকে থাকার দায়’ শীর্ষক আলোচনায় অংশ নেন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। সভাপতিত্ব করেন থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়কারী সেলিম মাহবুব এবং সঞ্চালনায় ছিলেন ফেরদৌস আমিন বিপ্লব।

Banglabid

প্রসঙ্গত, নাট্যজন এস এম সোলায়মান ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০০১ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন। ৪৮ বছরের জীবনে তিনি ৩০টিরও বেশি নাটক রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন। তিনি থিয়েটার আর্ট ইউনিটসহ একাধিক নাট্যদল প্রতিষ্ঠা করেন এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৫ সাল থেকে থিয়েটার আর্ট ইউনিট প্রতিবছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী বা নাট্য সংগঠনকে এই প্রণোদনা দিয়ে আসছে। এর আগে এ সম্মাননায় ভূষিত হয়েছেন আমিনুর রহমান মুকুল, সাইদুর রহমান লিপন, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, কাজী তৌফিকুল ইসলাম ইমন, ত্রপা মজুমদার, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা, রামিজ রাজু, বাকার বকুল, মহসিনা আক্তার, সায়িক সিদ্দিকী এবং বিভিন্ন জেলা থেকে সমন্বয় থিয়েটার (পাবনা), মণিপুরি থিয়েটার (মৌলভীবাজার) ও প্রতীক থিয়েটার (হবিগঞ্জ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটারমুক্তনীললিড বিনোদনসোলায়মান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT