বিনোদন

ঢাকার লেখকের বইয়ে মুগ্ধ কলকাতার অভিনেত্রী!

কলকাতার অভিনেত্রী বই পড়ে মুগ্ধ, ঢাকার লেখকের বই নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার একজন অভিনেত্রী বই পড়ে মুগ্ধ, ঢাকার লেখকের বই নিয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায়ই ভারতীয় তারকারা বাংলাদেশের সিনেমা, গান, ওটিটি কনটেন্ট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন। এবার এই তালিকায় যুক্ত হলেন পশ্চিম বাংলার সুপরিচিত অভিনেত্রী সোহিনী সরকার।

বাংলাদেশের প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত লেখক ও কথাসহিত্যিক রাহিতুল ইসলামের লেখা উপন্যাস “অর্পা” ও “কলসেন্টারের অপরাজিতা”র ভূয়সী প্রশংসা করলেন মন্দার, সম্পূর্ণা খ্যাত অভিনেত্রী।

সামজিক যোগাযোগমাধ্যমে সোহিনী উপন্যাস দুটির ভিডিও রিভিউ প্রকাশ করেছেন। ১৯ ডিসেম্বর দুপুরে তিনি তার ভেরিফায়েড পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, “বাংলা‌দে‌শের কথাসা‌হি‌ত্যিক রা‌হিতুল ইসলামের ‘অর্পা’ ও ‘কল সেন্টা‌রের অপরা‌জিতা’ উপন্যাস দু‌টো ভীষণ অনুপ্রা‌ণিত ক‌রে‌ছে। মুগ্ধ হ‌য়ে‌ছি!”

কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের লেখা উপন্যাস ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’ প্রকাশিত হয়েছে প্রথমা থেকে। ভারতে বইটি পাওয়া যাবে দে’জ পাবলিকেশনসে।

লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’,’ উপন্যাসটি তার ভালো লেগেছে এবং ভিডিওর মাধ্যমে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি সত্যিই আপ্লুত! রি‌ভিউ ভি‌ডিও‌টি সো‌হি‌নী সরকার‌কে নির্মাণ ক‌রে দি‌য়ে‌ছে প্রডাকশন হাউজ ফি‌লিং স্টেশ‌ন তাদেরকেও ধন্যবাদ।

রাহিতুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। উল্লেখযোগ্য উপন্যাস: ‘অর্পা’, ‘কল সেন্টারের অপরাজিতা’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’ ‘বদলে দেওয়ার গান’, এবং ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’। তার লেখ বই থেকে একাধিক ফিকশন নির্মিত হয়েছে।

বিষয়:কলকাতা দেশ প্রথমা বই রাহিতুল ইসলাম সোহিনী সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…