চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী হায়াৎকে শেষবার যা বলেছিলেন সোহান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৩
অন্যান্য, বিনোদন
A A

স্ত্রী প্রিয়ার মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতেই চলে গেলেন নির্মাতা সোহানুর রহমান সোহান। মঙ্গলবার স্ত্রীর মৃত্যুর পর বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহান। এদিন রাতে উত্তরায় তার মরদেহ দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আরেক বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ।

এসময় তিনি বলেন, গতকাল আমার সাথে সোহানের কথা হয়েছে। সে আমাকে কান্নাকাটি করে বললো, ‘হায়াৎ ভাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি স্ত্রী হারানোর শোক সইতে পারি। আল্লাহ যেন আমাকে ধৈর্য্য দেন।’

হায়াৎ বলেন, আমি মনে করি সোহান ভাগ্যবান, যে স্ত্রীর শোক খুব বেশী সময় ধরে তাকে সইতে হয়নি। সব ছিন্ন করে তিনিও চলে গেলেন।

কাজী হায়াত বলেন, নির্মাতা সোহানের শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি একজন কীর্তিমান পরিচালক ছিলেন। পরিচালকরা সাধারণত খ্যাতিমান হন কম, কিন্তু সোহান খ্যাতিমান পরিচালক ছিলেন। তার জন্য সবাই দেয়া করবেন।

শুধু কাজী হায়াৎ নন, সোহানকে শেষবার দেখতে তার উত্তরার বাসায় ছুটে যান ইলিয়াস কাঞ্চন, শাহীন সুমন, আফসানা মিমি, রিয়াজ, নিপুণ সহ শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ।

১৯৬০ সালের ১৫ অক্টোবর বগুড়ার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান সোহান। সত্তরের শেষ দিকে শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহান। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়াও বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এরমধ্যে স্বজন,আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা উল্লেখযোগ্য। নব্বই দশকের পরও বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন সোহানুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী হায়াতলিড বিনোদনসিনেমাসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রশিবির জকসুকে এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: অভিযোগ ৪ নেতার

এপ্রিল ২৪, ২০২৬

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নতুন মুখপাত্র

এপ্রিল ২৪, ২০২৬

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

এপ্রিল ২৪, ২০২৬

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT