চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলাফলটা বেদনাদায়ক, কিন্তু প্রত্যাশার পারদ উঁচুতেই রয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের কোচের নির্দেশনা, খেলোয়াড়রা মনোযোগী।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ও বছরের শেষ ম্যাচে নামবে ছেলেদের জাতীয় দলটি। ম্যাচের আগে নিজেদের ভুলভ্রান্তিগুলো দেখেছেন খেলোয়াড়রা। দ্বিতীয় ম্যাচে জিতে বাংলাদেশ সমতায় শেষ করতে চায়, জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা।

কিংস অ্যারেনায় ম্যাচের আগেরদিন অনুশীলনের পর সোহেল বললেন, ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমাদের আত্মবিশ্বাস আছে দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করব। প্রথম ম্যাচে ভালো খেললেও সর্বোপরি আমরা ম্যাচ হেরেছি। সুতরাং, চাইব ম্যাচ জিততে, কারণ সেই সামর্থ্য আমাদের আছে।’

কোচ হাভিয়ের ক্যাবরেরা বললেন, ‘প্রথম ম্যাচে হারের পর যে ফলাফলটা আমাদের জন্য বেদনাদায়ক। আমাদের মধ্যে এখনও ইতিবাচক মনোভাব রয়েছে এবং প্রত্যাশার পারদ উঁচুতে। কাল আমরা জিততে চাই।’

‘গতদিনের ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে আমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করেছি, ফিনিশিং নিয়ে কাজ করছে খেলোয়াড়রা। গতদিন অনেক সুযোগ পাওয়ার পরও স্কোর করতে না পারার ব্যাখ্যা করা কঠিন। আশা করছি সামনের ম্যাচে আমরা গোল করতে পারব।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে সুযোগ হাতছাড়ার মহড়া দেখিয়েছে বাংলাদেশ। অতিথিদের আলী ফাসিরের গোলে ১-০তে হারেন তপু বর্মণরা। শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি।

ট্যাগ: ক্যাবরেরাফাসিরবাংলাদেশমালদ্বীপলিড স্পোর্টসসোহেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়া কাপ জিতে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ

পরবর্তী

দলমত নির্বিশেষে গড়ে ওঠা গণঐক্যে ফাটল শুরু: নুর

পরবর্তী
নুরের গণঅভ্যুত্থান বক্তৃতা, রাজনৈতিক নেতা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলমত নির্বিশেষে গড়ে ওঠা গণঐক্যে ফাটল শুরু: নুর

বাংলাদেশের ইসলামি আন্দোলনের সমাবেশের ছবি, মুসল্লিরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল তা এখনও দূর হয়নি’

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT