রাজনীতি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন, বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের যে বিস্তার তা আশঙ্কাজনক। মাদকের চাহিদা ও সরবরাহ কমানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের সবার সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার ২১ মার্চ বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেস্তোরাঁসহ ঝুঁকিপূর্ণ ভবনে সমন্বিতভাবে অভিযানের পরিকল্পনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফায়ার সার্ভিস রাজউকসহ সকল প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন হবে অভিযান না করে এককভাবে পরিকল্পিতভাবে অভিযান করবে। এক জায়গা থেকে সব নিয়ন্ত্রন করা হবে।

বিএনপির চেয়ারপারসনের মুক্তির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আইন মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী প্রস্তাব পাঠানো হবে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

বিষয়:সামাজিক আন্দোলন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…