আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়াগুলো বিষাক্ত কাদার মতো: মারিয়া রেসা

রাশিয়ায় সাংবাদিকতার কালো সময় অতিবাহিত হচ্ছে: মুরাতভ

দুটি ব্যক্তি একটি পুরস্কার ও সনদ পত্র গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি পুরস্কার ও সনদ পত্র গ্রহণ করছেন, পেছনে ফুলের সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবস্থাকে বিষাক্ত কাদার সাথে তুলনা করেছেন শান্তিতে নোবেল জয়ী সাংবাদিক মারিয়া রেসা। প্রযুক্তি জায়ান্টগুলোকে তিনি মিথ্যা ছড়িয়ে দেয়ার জন্যও দায়ী করেন।

শুক্রবার নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশে ভাষণ দেন মারিয়া রেসা।

র‌্যাপলার নামক নিউজ সাইটের সহ-প্রতিষ্ঠাতা রেসা বলেন: ফেসবুকের মতো সাইটগুলো ঘৃণা ছড়ানোর মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। যুক্তরাষ্ট্রের ইন্টারনেট জায়ান্টগুলো সত্য তথ্য এবং সাংবাদিকদের বিরুদ্ধে। ঈশ্বরসমান ক্ষমতা নিয়ে সমাজে বিভক্তির বীজ বপন করে তারা।

বিবিসি জানায়, ফেসবুকের প্যারেন্ট কোম্পানী মেটা সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, এমন কিছু নতুন ফিচার যুক্ত করবে যা নিউজফিডে এর ব্যবহারকারীকে অধিক বেশি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তীক্ষ্ণভাবে ব্যবহারকারীদের উপর নজরদারি করে। এভাবে তারা নিজেদের সাইটের কন্টেন্টের বিস্তার ঘটায়।

এ বছর মত প্রকাশের স্বাধীনতা অর্জনে সাহসী লড়াই এর স্বীকৃতি স্বরূপ মারিয়া রেসার সাথে রাশিয়ার নোভোজা সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ শান্তিতে নোবেল পুরস্কার পান।

মুরাতভ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বক্তব্যের শুরুতেই দায়িত্ব পালনরত অবস্থায় মারা যাওয়া বিশ্বের সব সাংবাদিকের সম্মানে এক মিনিট নীরব থাকার অনুরোধ করেন। এসময় তিনি রাশিয়ায় সাংবাদিকতার কালো সময় অতিবাহিত হচ্ছে বলেও জানান।

বিষয়:নোবেল শান্তি পুরস্কার সাংবাদিকতা সামাজিক যোগাযোগ মাধ্যম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…