চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫১ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত ১৮ শিশুসহ ৬৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫১ লাখের বেশি মানুষ। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে পুরুষ ৪২ জন, নারী সাতজন এবং শিশু ১৮ জন। জেলাভিত্তিক মৃত্যু কুমিল্লায় ১৭ জন, ফেনীতে ২৬ জন, চট্টগ্রামে ছয়জন, নোয়াখালীতে ১১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুর একজন, কক্সবাজারে তিনজন, মৌলভীবাজারে একজন এবং খাগড়াছড়ির একজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে বর্তমানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়ীয়া ও কক্সবাজার জেলায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।

এ ছাড়া বন্যায় পানিবন্দি রয়েছেন ৬ লাখ ৫ হাজার ৭৬৭ পরিবার। ক্ষতিগ্রস্ত ৫১ লাখ ৮ হাজার ২০২ জন মানুষ। পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য তিন হাজার ৬১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে তিন লাখ ছয় হাজার ৭৪১ জন লোক এবং ৩২ হাজার ৮৩০টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ৪৭২টি মেডিকেল টিম চালু রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়বন্যা ২০২৪বন্যায় ক্ষতিগ্রস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT