চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৩ বিভাগে স্মার্ট ক্লাসরুম চালু

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৬:৫২ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন, শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর ৪৩টি বিভাগে প্রথমবারের মতো চালু করা হয়েছে আধুনিক প্রযুক্তি সম্বলিত স্মার্ট ক্লাসরুম।

মঙ্গলবার ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ৩১৪ নম্বর কক্ষে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, প্রযুক্তি দিনদিন এগিয়ে চলেছে। ফলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধার কথা চিন্তা করেই এই স্মার্ট ক্লাসরুমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে একযোগে ৪৩টি বিভাগে এই স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। এখন থেকে আমাদের উচিত হবে স্মার্ট ক্লাসরুমের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানা। স্মার্ট ক্লাসরুম ব্যবহার করার ফলে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যেমন আগ্রহ বাড়বে তেমনি তথ্য প্রযুক্তি সম্পর্কেও তারা জানতে পারবে।

Banglabid

স্মার্ট ক্লাসরুম স্থাপনের সার্বিক ব্যবস্থাপনায় থাকা আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, স্মার্ট প্রজেক্টের মাধ্যমে এই স্মার্ট ক্লাসরুমে অন্য কোনো বোর্ড ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে রয়েছে স্মার্ট ডিসপ্লে। এই বোর্ডের মাধ্যমে অডিও-ভিডিওসহ বোর্ডের ডিসপ্লেতে টাচের মাধ্যমে লেখা ও মোছা যাবে। ক্লাস রুমের শিক্ষার্থী ছাড়াও দূরবর্তী শিক্ষার্থীদেরকেও একই ক্লাসে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

এখানে দুটি ক্যামেরা ও আধুনিক সাউন্ড সিস্টেম রয়েছে যার ফলে বক্তৃতা প্রদানকালে রুমের শিক্ষার্থী ও দূরবর্তী শিক্ষার্থীদের অডিও-ভিজুয়ালে কোন সমস্যা হবে না বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তাররাজশাহী বিশ্ববিদ্যালয়স্মার্ট ক্লাসরুম
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT