চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াইলে এস এম সুলতানের প্রয়াণ দিবস পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার (১০ অক্টোবর) নড়াইলে অনুষ্ঠিত হলো বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ২৯তম প্রয়াণ দিবসের দিনব্যাপী অনুষ্ঠানমালা। দিনটি উপলক্ষ্যে এদিন শিল্পীর জন্মস্থান নড়াইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

অনুষ্ঠান আয়োজনে সকাল ৯ টায় নড়াইলে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল এবং একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম ও অনান্য কর্মকর্তা ও শিল্পীবৃন্দ।

পরে সকাল ৯টা ৩০ মিনিটে শিল্পীর স্মৃতি সংগ্রহশালা নড়াইলে শিক্ষার্থীদের নিয়ে আর্টক্যাম্প আয়োজন করা হয়। এরপর শিশুস্বর্গে শিশুদের লেখা ‘পত্র’ প্রদর্শনী ও পাপেট শো প্রদর্শনীর উদ্বোধন করেন মহাপরিচালক। পাপেট শো প্রদর্শন করে মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার।

আগত শিশুরা পাপেট শো উপভোগ করে। শিল্পী এসএম সুলতান শিশুস্বর্গে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। আলোচক হিসেবে ছিলেন শিল্পী বলদেব অধিকারী। সভাপতি হিসেবে বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় দেশ বরেণ্য শিল্পী বৃন্দরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমি নড়াইল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিল্পীর জীবন দর্শন ও কার্যক্রমের উপর নির্মিত তথ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শিত হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় পালাগানের আসর। শিল্পী আরিফ দেওয়ান ও রোজী দেওয়ান এর পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি নড়াইল মিলনায়তনে অনুষ্ঠিত হয় পালা গানের আসর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস এম সুলতাননড়াইলশিল্পকলাশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ এ মাসের শেষের দিকে

জুলাই ২২, ২০২৬

ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT