চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালনের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের একজন সাংবাদিকের ছবি, তিনি গা dark blue শার্ট ও ক্যাপ পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি বাউল সম্রাট লালনের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

ফারুকী জানান, বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে লালনের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিল্পাচার্য এস এম সুলতানের জন্মদিনকেও ‘ক’ শ্রেণির জাতীয় দিবস করার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আরও উঠে এসেছে স্বাধীনতা-পরবর্তী সময়ের সাংস্কৃতিক আইকনদের বিষয়েও, যেমন হুমায়ূন আহমেদ ও বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি শিল্পীরা।

তিনি লেখেন, “লালনকে রাষ্ট্রীয়ভাবে সেলিব্রেট করার মধ্য দিয়ে আমরা রবীন্দ্র-নজরুলের বাইরেও তাকাতে শুরু করলাম। এটা কেবল শুরু। খুব শিগগিরই আমরা সমকালীন সাংস্কৃতিক আইকনদেরও রাষ্ট্রীয়ভাবে উদযাপন করবো। ধরা যাক আইয়ুব বাচ্চুর কথাই— বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে তাঁর গান বাজেনি। তাঁর মতো সংগীতশিল্পী যে কোনো দেশের জন্যই গর্বের।”

পোস্টে তিনি লেখেন, কোনো দেশকে সাংস্কৃতিকভাবে দুর্বল করার জন্য প্রথমেই তার সংস্কৃতিকে ছোট করে দেখানো হয়। এভাবেই আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সংগীতকে মূলধারার বাইরে ঠেলে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, লালনের গানকে দীর্ঘদিন ‘ফোক’ ট্যাগ দিয়ে সাব-কালচারে ফেলে রাখা হয়েছিল। একইভাবে রক মিউজিককেও ‘অপসংস্কৃতি’ আখ্যা দেওয়া হয়েছিল।

ফারুকী বলেন, রাষ্ট্র দীর্ঘদিন ধরে আমাদের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে উদযাপন ও স্বীকৃতির বাইরে রেখেছে। তবে চব্বিশ-পরবর্তী সময়ে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের অংশগ্রহণে আন্তর্জাতিক মানে উঠে আসা সংস্কৃতিকে সেলিব্রেট করা। এতে জাতি আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাপূর্ণ হয়, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সাংস্কৃতিক পরিচয় দৃঢ় হয়।

ফারুকীর মতে, সমকালীন সাংস্কৃতিক নায়কদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশের প্রকৃত সাংস্কৃতিক শক্তি প্রতিষ্ঠিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুএস এম সুলতানতিরোধান দিবসফারুকীরকস্টারলালনলিড বিনোদনসংস্কৃতিহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT