পরিবেশ

ঢাকায় আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

ঢাকায় আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৩ মার্চ) আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে।

বিষয়:আজকের আবহাওয়া আবহাওয়া আংশিক মেঘলা গরম ঢাকা বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…