চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি: ‘বরবাদ’ প্রিমিয়ারে শাকিব

‘বরবাদ’ এর বিশেষ শোতে এসে শাকিব খান বললেন “আরো অনেক কিছু করা বাকি”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

সিনেমা মুক্তির ২২তম দিনে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘বরবাদ’ দেখলেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। ঈদে মুক্তির পর দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট নিয়ে হাহাকার। শাকিব খান এ নিয়েও জানিয়েছিলেন, তার পরিবারের সদস্যরাও টিকিট পাচ্ছেন না ছবি দেখার।

এমতাবস্থায় সোমবার (২১ এপ্রিল) এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে উপস্থিত হন শাকিব। এদিন উপস্থিত সাংবাদিকদের কাছে সিনেমাটি নিয়ে দর্শকদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পরিকল্পনা নিয়েও কথা বলেন।

এসময় শাকিব খান বলেন, ‘দর্শক সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয়। এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।’

তিনি আরো বলেন, ‘আমি শুনছিলাম, সিনেমাটা গুলশান আপার ক্লাস থেকে গুলিস্তানের সাধারণ দর্শক সবাই দেখছেন। সবাই বলছেন, হ্যাঁ, এটাই সিনেমা।’

সিনেমা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার আলোকে শাকিব খান বলেন, “আমি একসময় স্বপ্ন দেখতাম, দেশের মাল্টিপ্লেক্সে আমার ছবি চলবে, দেশের বাইরে বলিউড, হলিউড সিনেমার পোস্টারের পাশে আমার দেশের সিনেমার পোস্টার থাকবে। গত ২/৩ বছরে কিন্তু সেটাই হচ্ছে। দেশে-বিদেশে সবখানে আমার দেশের সিনেমা মানুষের মন জয় করছে। আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি, আরো অনেক কিছু করা বাকি আছে।”

আপনারা হয়তো ভাবছেন, বরবাদ লাস্ট সিনেমা যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। তবে আমি মনে করি, এটা শেষ নয় বরং শুরু। গত বছর ‘তুফান’ দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর বরবাদ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরও ভালো করবে।’

Reneta

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল ১ হাজার কোটি। এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছালে সুপারহিটই ঘোষণা করা হয় না।’

এদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক মেহেদী হাসান হৃদয়, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরবাদলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বুথে ভিড়, মাঠে সংঘর্ষ: পশ্চিমবঙ্গের নির্বাচনে দ্বৈত চিত্র

এপ্রিল ২৪, ২০২৬

দরজা বন্ধ, ইতিহাস খোলা: খাপড়া ওয়ার্ডের রক্তাক্ত সকাল

এপ্রিল ২৪, ২০২৬
হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

হরমুজ প্রণালি পুরোপুরি সচল করতে অন্তত ৬ মাস লাগতে পারে

এপ্রিল ২৪, ২০২৬
শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

এপ্রিল ২৪, ২০২৬
প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

প্রত্যন্ত অঞ্চলে হামের ভয়াবহতা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT