চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের শুটিং দেখার সুযোগ পাচ্ছেন অভিমানী সেই গৃহবধূ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A

শাকিব খানের শুটিং দেখতে না নিয়ে যাওয়ায় স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেন মাদারগঞ্জ উপজেলার এক গৃহবধূ। এমন ঘটনার তিন দিন পর এবার জানা গেলো, বিশেষ ব্যবস্থাপনায় শাকিবের শুটিং দেখা ও তার সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন অভিমানী ওই নারী!

দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানের নতুন ছবি ‘গলুই’ এর শুটিং চলছে জামালপুরে। তাকে এক নজর দেখতে প্রতিদিনই সেখানে উপস্থিত হচ্ছেন হাজারও মানুষ। প্রিয় নায়ককে এতো কাছে পেয়ে দেখতে চেয়েছিলেন মাদারগঞ্জ উপজেলার সুমাইয়া নামের এক গৃহবধূ। কিন্তু স্বামী বাঁধা দেয়ায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী!

‘গলুই’ সিনেমার শুটিংয়ে শাকিব খান

সিনেমার গল্পের মতো শোনালেও প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় পত্রিকাগুলো এমনটাই বলছে।

জানা গেছে, সোমবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে গৃহবধূ সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।

বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় মাটিতে নামান। ওই গৃহবধূর স্বামী জানান, ‘জামথল ঘাটে শাকিব খানের শুটিং দেখার জন্য আমার স্ত্রী বায়না ধরে। তিনি জন্ডিস রোগে আক্রান্ত থাকায় দু-একদিন পর নিয়ে যেতে চান। কিন্তু সে তা না মানায় স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালায় স্ত্রী সুমাইয়া।

শাকিব নিজেও ‘অবিশ্বাস্য’ এই আত্মহত্যার চেষ্টা করা ওই নারীর ঘটনা জেনেছেন বুধবার দুপুরে। তিনি মনে করেন আবেগপ্রবণ হয়ে ঘটনাটি ঘটিয়েছেন ওই নারী।

‘গলুই’ সিনেমার শুটিংয়ে শাকিব খান
Reneta

বিস্মিত হয়ে শাকিব বলেন, স্থানীয় পত্রিকায়ও এটা নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে জেনেছি। শুনে খুবই খারাপ লেগেছে। ওই দম্পতিকে আমাদের শুটিং সেটে নিয়ে আসতে বলেছি স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এই ভালোবাসার প্রতিদান কীভাবে দিতে হয় আমার জানা নেই। মানুষ এভাবে ভালোবাসা বলেই হয়তো আজও আমি কাজ করতে পারছি।

‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু দুঃখ প্রকাশ করে বলেন, শুনেছি তারা নবদম্পতী। আত্মহত্যার চেষ্টা মোটেও উচিত হয়নি। ওই পরিবারকে নৈশভোজের জন্য দাওয়াত করবো। শাকিব খান ও পূজা চেরি উভয়ই উপস্থিত থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস এ হক অলিকখোরশেদ আলম খসরুগলুইদর্শকপূজা চেরীলিড বিনোদনশাকিবশাকিব খানশুটিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT