চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে শাকিবের তিন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
শাকিব খান নতুন সিনেমার প্রচারে ব্যস্ত, ঈদে মুক্তির পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ কিংবা বছরের অন্যসময়, বাংলা সিনেমা মানেই শাকিব খানের দাপট! হলে হলে সিনেমাপ্রেমীদের ঢল, নেমে আসে উৎসব! বিগত ১৭ বছর ধরে এমন চিত্র দেখা যায়। বছর কয়েক আগে এমনও ঈদ গেছে, যে ঈদে শাকিব অভিনীত ৫-৭টি সিনেমা মুক্তি পেত!

আসছে ঈদুল ফিতরেও শাকিব অভিনীত একসঙ্গে তিনটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে! তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’র মাধ্যমে আসন্ন ঈদ মাতাবেন ‘কিং খান’!

তিনটি ছবিরই শুটিং শেষ। এর মধ্যে ‘লিডার’ সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি লাভ করেছে। এই তিন ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিন নায়িকা। লিডার-এ আছেন বুবলী, আগুন-এ জাহারা মিতু এবং অন্তরাত্মা-তে ছবিতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক।

Banglabid

চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং সিনেমা হল মালিকরা মনে করেন, শাকিবের সিনেমা মুক্তি পেলেই গ্রামগঞ্জের বন্ধ থাকা সিনেমা হলগুলো খুলে যায়। এ কারণে তারা সবসময়ই শাকিবের ছবিগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন। মুক্তির আগেই প্রযোজকরা ছবির ম্যারিট অনুযায়ী টেবিল কালেকশন করতে পারেন।

তাই আগামী ঈদে তিনটি ভিন্ন কনসেপ্টের সিনেমা দিয়ে হয়তো আবার ঝিমিয়ে পড়া চলচ্চিত্র ব্যবসায় বড়সড় ধাক্কা দেবেন ঢাকাই ছবির নবাব, এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।

‘লিডার’ ছবির পরিচালক তপু খান বলেন, ‘লিডার’ আমার পরিচালিত প্রথম ছবি। ইতোমধ্যে সেন্সর থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছি। প্রথম ছবির আনকাট সেন্সর প্রাপ্তি একজন নবীন নির্মাতার কাছে অনেক বড় পাওয়া। সবকিছু চূড়ান্ত, আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘লিডার’।

Reneta

বদিউল আলম খোকন বলেন, ঈদের দর্শক যেমন ছবি চায় ‘আগুন’ তেমনই ছবি। শাকিবকে নিয়ে আগে ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘হিরো দ্য সুপারস্টার’সহ বহু সুপারহিট ছবি দিয়েছি। আমার বিশ্বাস ‘আগুন’ মুক্তি পেলে পূর্বের সাফল্য ধরে রাখবে। ঈদে মুক্তির উদ্দেশ্যে আগাচ্ছি।

পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, রোজার ঈদে ‘অন্তরাত্মা’ মুক্তি দিতে চাই। সেন্সর করানো বাকি। প্রযোজক চাইলে ঈদে মুক্তি পাবে ‘অন্তরাত্মা’।

ঈদে তিন ছবির মুক্তি প্রসঙ্গে শাকিব খান অফিশিয়ালি কিছু জানাননি। কারণ, তিনটি ছবির প্রযোজক তিন জন। তারা চাইলে ছবিগুলো মুক্তিতে কোনো বাঁধা থাকবে না। তবে শাকিব খান চাইছেন, মুক্তির জন্য প্রস্তুত থাকা তার সবগুলো ছবি মুক্তি পাক। নতুন করে তিনি তার মত করে কাজে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তরাত্মাআগুনওয়াজেদ আলী সুমনতপু খানবদিউল আলম খোকনবাংলা সিনেমালিড বিনোদনলিডার আমিই বাংলাদেশশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT