চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে শাকিব-অপু-জয়ের পুনর্মিলন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৩
বিনোদন
A A

শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে আগেই। তাদের মধ্যে যতোটুকু যোগাযোগ, তা ছেলে আব্রাম খান জয়ের সুবাধেই! বিচ্ছেদ পরবর্তী সময়ে এতোদিন সবাই এমনটাই মনে করে এসেছেন। তবে গত কয়েক মাস ধরে গুঞ্জন, আবারও এক হতে পারেন শাকিব-অপু!

সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে শাকিব প্রসঙ্গে বেশ ইতিবাচক কথা বলতে শোনা গেছে অপুকে! তবে সম্পর্কের এসব গুঞ্জন নিয়ে কখনোই কিছু বলতে শোনা যায়নি শাকিবকে। যদিও গেল ঈদে সবাইকে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব! এরপরই মূলত শাকিব-অপুর এক হওয়ার গুঞ্জন কিছুটা ভিত্তি পায়! আর সেই গুঞ্জনকে আরও এক ধাপ উস্কে দিলো একটি ভিডিও ক্লিপ!

মূলত নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেছে শাকিব খান ও অপু বিশ্বাসকে। সঙ্গে ছিলেন তাদের ছেলে আব্রাম জয়। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, বিশ্বের সবচেয়ে বড় ফাস্ট ফুড রেস্তোরাঁ ‘ম্যাকডোনাল্ড’স থেকে ছেলে জয়ের হাত ধরে বের হচ্ছেন শাকিব খান, পেছনে পেছনে ছিলেন অপু বিশ্বাস। রেস্তোরাঁ থেকে বের হয়ে সামনে পার্ক করা একটি কালো জিপে উঠে একসঙ্গে রওনা করেন তারা!

এই ভিডিও দেখেই অনেকে মনে করছেন, শাকিব অপুর সম্পর্কের বরফ আর জমাট নয়, অনেক দিন ধরেই তা গলতে শুরু করেছে। এখন তাদের সম্পর্ক উষ্ণতার পথে! ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটিকে এভাবে দেখে নেটিজেনরা প্রশংসাও করছেন!

শাকিব এখন আমেরিকারও বাসিন্দা। ২৯ জুলাই দেশের প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ মুক্তির ৩ দিন পর আমেরিকা উড়াল দেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। নিউ ইয়র্কে আছেন তিনি। গত বুধবার (১২ জুলাই) রাতে ছেলে জয়কে নিয়ে নিউ ইয়র্কের উদ্দেশে অপু বিশ্বাসও ঢাকা ছাড়েন। গণমাধ্যমের বরাতে জানা গেছে, আমেরিকাতে একটি অনুষ্ঠানে অংশ নিবেন অপু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআব্রাম খান জয়জয়প্রিয়তমাবুবলীলিড বিনোদনশাকিব খানসম্পর্কসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT