আন্তর্জাতিক

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তে শিশুসহ নিহত ৬

নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, আহত ও নিহতের সংখ্যা নিশ্চিত করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বেসরকারি হেলিকপ্টার হাডসন নদীতে বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

আজ ১১ এপ্রিল শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে বেল ২০৬ লংরেঞ্জার মডেলের হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি ও নিউ জার্সির মধ্যবর্তী নদীতে পড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি আংশিকভাবে পানিতে ডুবে আছে এবং উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টায় উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার-২৪ জানিয়েছে, হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে যাত্রা করেছিল বলে তাদের ধারণা। দুর্ঘটনার পরপরই ওয়েস্ট সাইড হাইওয়ে ও স্প্রিং স্ট্রিটের পিয়ের ৪০-এ অবস্থানরত জরুরি সেবা বাহিনীর সদস্যরা নদীর দুই তীরজুড়ে উদ্ধার কাজ শুরু করেন।

এদিকে, ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হেলিকপ্টারটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, সে তথ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে স্থানীয় সূত্রগুলো ছয়জন আরোহীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

বিষয়:যুক্তরাষ্ট্র হেলিকপ্টার বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…