শিক্ষা

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগ

ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ৪৯তম বিসিএসে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন মোট ৬৫১ জন।

সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বিতীয় দফায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই নিয়োগের সময় পিএসসির সুপারিশ পাওয়া অনেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে তারা আন্দোলনও করেন।

নতুন প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না এলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই ব্যক্তি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বিষয়:৪০ জন ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…