বিনোদন

মুক্তির ৬ দিনে শত কোটির ক্লাবে আমিরের ছবি

অভিনেতা আমির খান ছবির সামনে, অন্যান্য চরিত্রদের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আমির খান ও অন্যান্য চরিত্রদের সঙ্গে ছবির দৃশ্য, যা মুক্তির ৬ দিনে শত কোটির ক্লাবে পৌঁছেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির ৬দিন পার করে ফেলেছে আমির খান অভিনীত সিনেমা ‘সিতারে জামিন পার’। কিন্তু তবুও যেন দাপট কমছে না এই সিনেমার। বেশ দমদমিয়েই প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমা। এবার জানা গেল, বিশ্বব্যাপী ১০০ কোটির আয় অতিক্রম করেছে এই সিনেমা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির ৬ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১০৬ কোটি রুপি। যার ভেতর ভারতীয় বক্স অফিসেই ছবিটি আয় করেছে ৮০ কোটি রুপি।

সিনেমাটি উদ্বোধনী দিনে আয় করে ১০.৭ কোটি টাকা এবং শনিবার ও রবিবারে যথাক্রমে ২০.২ কোটি এবং ২৬.৭ কোটি রুপি। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে ছবিটির আয় দাঁড়ায় যথাক্রমে ৮.৫, ৮.৬, ৭.২৫ কোটি রুপি।

‘সিতারে জামিন পার’ ১০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুকে নিয়ে নির্মিত হয়েছে। যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন অমিতাভ। এই অমিতাভের চরিত্রে অভিনয় করেছেন আমির।

এই ১০ অভিনেতারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’র হিন্দি সংস্করণ। সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। ‘সিতারে জামিন পার’ নির্মাণ করেছেন আরএস প্রসন্ন।

বিষয়:‘সিতারে জামিন পার’ আমির খান আয়ুষ বানশালি আরুশ দত্ত আশিস পেন্ডসে ঋষভ জৈন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…