চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাশ কালেকশনে বিকাশের বি২বি সলিউশন ব্যবহার করবে সিঙ্গার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৯, জুন ২০২৪
কর্পোরেট নিউজ
A A

বিকাশের বিজনেস টু বিজনেস (বি২বি) কালেকশন সলিউশন ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

দেশব্যাপী ছড়িয়ে থাকা সিঙ্গার-এর ৪৭০টি শো-রুম এই সেবা ব্যবহার করবে, যা প্রতিষ্ঠানটির ক্যাশ কালেকশনের সময় এবং অর্থ সাশ্রয় করে মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনাকে আরো সহজ করে তুলবে।

সম্প্রতি এই লক্ষ্যে বিকাশ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ঈদ্দত এমরে শেনওলুর। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি২বি এই সেবায় প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ে সরবরাহ চেইনে আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে ক্যাশবিহীন, স্বচ্ছ ও নিরাপদ। এই চুক্তির ফলে প্রতিদিন সিঙ্গার-এর শো-রুম থেকে ক্যাশ সংগ্রহ করে তার বিপরীতে ইলেকট্রনিক মানি (ই-মানি) সরবরাহ করবে বিকাশ।

উল্লেখ্য, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধ সহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশ-এর এই ‘বি২বি সলিউশন’ ব্যবহার করছে।

এই সেবাটি দেশের বৃহৎ সরবরাহ ব্যবস্থা পরিচালনকারী প্রতিষ্ঠানগুলোর মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনাকে সহজ ও নিরাপদ করে সার্বিক ব্যবসা পরিচালনায় দক্ষতা বাড়িয়েছে। পাশাপাশি, স্মার্ট অর্থনীতির অভিযাত্রায় দেশের ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকেও সুদৃঢ় করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাশ কালেকশনবি২বি সলিউশনবিকাশসিঙ্গার
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহযোগিতায় গুরুত্ব

মে ৮, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হলেন আরিফুল হক

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT