চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩ বছরেই চলে গেলেন জনপ্রিয় কোরিয়ান গায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
অন্যান্য, বিনোদন
A A

মারা গেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক হুইসাং। সোমবার সিউলে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার মা জরুরি পরিষেবাকে খবর দেওয়ার পর ৪৩ বছর বয়সী এই গায়ককে অচেতন অবস্থায় পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের অনুরোধ করা হয়েছে, তবে কোনো অপরাধমূলক কার্যকলাপের চিহ্ন পাওয়া যায়নি।

হুইসাংয়ের প্রকৃত নাম চোই হুই-সাং। ২০০২ সালে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন এবং তার সুললিত কণ্ঠের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ২০০০-এর দশকে তিনি বেশ জনপ্রিয় ছিলেন এবং দক্ষিণ কোরিয়ায় আরঅ্যান্ডবি সংগীতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বছরের পর বছর ধরে হুইসাং কেপপ তারকাদের পরামর্শদাতা ও কণ্ঠ প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং তাদের জন্য গানও লিখতেন। তিনি বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন এবং হলিউডসহ বিশ্বব্যাপী কেপপ কনসার্টেও অংশ নিয়েছেন।

তিনি এই সপ্তাহান্তে ব্যালাড গায়ক কেসিএম-এর সঙ্গে দায়েগু শহরে একটি কনসার্ট করার কথা ছিল। কিন্তু তার আগেই অনন্তলোকের পথে এই শিল্পী।

হুইসাং বিভিন্ন বিতর্কের সঙ্গেও জড়িত ছিলেন। ২০২১ সালে তাকে প্রোপোফল নামে একটি শক্তিশালী চেতনানাশক ওষুধের অপব্যবহারের দায়ে দুই বছরের সাজা দেওয়া হয়, যা মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণও ছিল।

Reneta

২০২০ সালের মার্চ ও এপ্রিলে কয়েক দিনের ব্যবধানে হুইসাংকে দুই বার অচেতন অবস্থায় পাওয়া যায়। তার আশপাশে সিরিঞ্জ ও এটোমিডেটের শিশি পাওয়া যায়, যা প্রোপোফলের মতোই একটি ঘুমের ওষুধ।

হুইসাংয়ের মৃত্যুতে কোরিয়ান সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। গায়ক ইউন মিন-সু সমাজমাধ্যমে লিখেন,“ওই জগতে গিয়ে মুক্তভাবে গান গাও এবং সংগীত সৃষ্টি করো। তোমার নির্মল ও বিশুদ্ধ হৃদয় আমি ভুলবো না। একদিন আবার দেখা হবে, একসঙ্গে গান গাইব।

র‍্যাপার ভার্বাল জিন্ট ইনস্টাগ্রামে শোকের চিহ্ন পোস্ট করে লিখেছেন,“আমাদের একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল সম্মানের, আমি কৃতজ্ঞ। তুমি অনেক পরিশ্রম করেছ, শান্তিতে বিশ্রাম নাও, হুইসাং।” বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেপপকোরিয়ানকোরিয়ান গায়কমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT