শিল্প সাহিত্য

প্রখ্যাত কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজের ছবি, মৃত্যুর খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত কণ্ঠশিল্পী হাসিনা মমতাজের ছবি, বাংলাদেশে তার মৃত্যু সংবাদ প্রকাশিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রখ্যাত কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আজ রোববার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল সোমবার ১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর ধানমণ্ডি ঈদগাঁও মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজ ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বিষয়:বিএসইসি সংগীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…