চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেটে ফেলা হয়েছে কণ্ঠশিল্পী আকবরের ডান পা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২২
বিনোদন
A A

কেটে ফেলা হয়েছে কণ্ঠশিল্পী আকবরের ডান পা। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা। তিনি চিকিৎসকের বরাত দিয়ে বললেন, হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। তাকে বাঁচানোর এই একমাত্র পথে আমাদের চলতে হয়েছে।

রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। এখনও অ্যানেস্থেশিয়ায় আচ্ছন্ন রয়েছেন আকবর।

গেল ১৯ সেপ্টেম্বর কানিজ জানিয়েছিলেন, পচন ধরায় পায়ের গোঁড়ালির কিছু কিছু অংশ অস্ত্রোপচার করে কেটে ফেলা হচ্ছে। কানিজ ফাতেমা বলেন, গোড়ালির মাংস কেটে কেটে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। সেটা সম্ভব হচ্ছিল না যখন, তখন টিস্যু প্রতিস্থাপনের মাধ্যমেও চেষ্টা করা হয়।

কানিজ ফাতেমা বললেন, আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম। পরে একটি টেলিভিশন চ্যানেলের সহযোগিতায় এই হাসপাতালে ভর্তি করা হয় উনাকে। কাল অপারেশন সম্ভব হয়েছে। এখন সবার দোয়া চাই।

আকবর ভারতেও চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে ভালো হয়ে ফিরে ছিলেন। মাঝখানে হাঁটতে পারছিলেন না। তারপর ক্র্যাচে ভর করে হেঁটে বেড়াচ্ছিলেন।

আকস্মিক এমন অবস্থার কারণ সম্পর্কে কানিজ ফাতেমা বলেন, কেন এমন হলো বুঝতে পারছি না। ওষুধও চলছিল। তবে চিকিৎসকরা মনে করছেন ডায়াবেটিসের কারণে এমন ঘটনা দ্রুত ঘটেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি।

Reneta

এর আগেও আকবর ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেসময় অভিনেতা ডিপজলের সহায়তায় ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী আকবরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

জুন ২৫, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ‘প্রিয়তমা’র প্রযোজক

জুন ২৫, ২০২৬

খেলার জন্য নেইমারের কোন ‘অনুপ্রেরণার’ প্রয়োজন হয় না

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার ‘নতুন কারিকুলাম’ বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

জুন ২৫, ২০২৬

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’!

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT