বিনোদন

লাইফ সাপোর্টে গায়ক আকবর

সুস্থ কণ্ঠশিল্পী আকবর স্টেজ শো ও গানে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাকবর, একজন সুস্থ কণ্ঠশিল্পী, স্টেজ শো ও গানে ফিরেছেন, ছবি তোলা হয়েছে তার বাড়ির বাইরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন এ গায়ক।

বুধবার সকালে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানান তার স্ত্রী কানিজ ফাতেমা।

অনেক দিন ধরেই আকবরের চিকিৎসা চলছিল। তিনি ডায়াবেটিসে ভুগছেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তাঁর ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ তিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তাঁর কিডনি ও লিভারের সমস্যা।

এ জন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

বিষয়:আকবর গায়ক লাইফ সাপোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…