ফুটবল

হামজা-জামালদের থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে চায় সিঙ্গাপুর

সিঙ্গাপুরের কোচ ও খেলোয়াড়রা AFC এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা AFC এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রেস কনফারেন্সে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিঙ্গাপুর জানে, জামাল ভূঁইয়া, হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোমদের এই বাংলাদেশ একেবারে ভিন্ন। বদলে যাওয়া দলটির বিপক্ষে ম্যাচ সহজ হবে না। চ্যালেঞ্জ নিচ্ছেন দলটির অধিনায়ক আমিরুল আদলি। চ্যালেঞ্জ থাকলেও নির্ভার ফুটবল খেলতে চান তিনি।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে মাঠের লড়াই।

সবশেষ ২০১৫ সালে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর। সেবার শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর। ১৯৭৩ সালের প্রথম দেখায় অবশ্য লাল-সবুজদের সঙ্গে ড্র করে তারা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আমিরুল বললেন, ‘দল হিসেবে বাংলাদেশ ভালো। তারা সাম্প্রতিক দিনগুলোতে বেশ ভালো করছে। তাদের গত কয়েকটি খেলা দেখেছি। তাদের সঙ্গে চ্যালেঞ্জিং ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশের মাটিতে খেলা হলেও আমরা খুব একটা চাপ নিচ্ছি না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে ম্যাচ জিততে চাই। আশা করি দারুণ একটি ম্যাচ হবে।’

বিষয়:আমিরুল এশিয়ান কাপ বাছাই ক্যাবরেরা বাফুফে বাংলাদেশ সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…