ফুটবল

লিভারপুল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, এক ম্যাচ নিষিদ্ধ সিমিওনে

লিভারপুল সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সময় ফুটবল কোচ ও খেলোয়াড়রা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিয়াগো সিমিওনে

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল সাথে হেরে মেজাজ হারান অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে। সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এ কারণে ৫৫ বর্ষী এ আর্জেন্টাইন কোচকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।

১৭ সেপ্টেম্বর রাতে অ্যানফিল্ডে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য় দেয় লিভারপুল। ৩-২ ব্যবধানে জয় পায় অলরেডসরা। হারের পর লিভারপুল দর্শকরা সিমিওনেকে বিদ্রুপ করে। সে সময় নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ হারান সিমিওনে। সে সময় লিভারপুলের দর্শকরা অ্যাটলেটিকোর বেঞ্চের দিকে জিনিসপত্র ছুঁড়তে থাকে।

এ ঘটনাকে কেন্দ্র করে অ্যাটলেটিকোর কোচকে মঙ্গলবারের আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকে নিষিদ্ধ করেছে উয়েফা কর্তৃপক্ষ। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে।

অন্যদিকে জিনিসপত্র ছোঁড়ার জন্য লিভারপুলকে ৪,০০০ ইউরো জরিমানা করা হয়েছে।

ম্যাচের ৪ মিনিটে আন্ড্রু রবার্টসনের গোলে এগিয়ে যায় লিভারপুল, দুমিনিটের মধ্যে ব্যবধান দিগুণ করেন মোহাম্মেদ সালাহ। প্রথমার্ধের শেষ সময়ে গোল করেন অ্যাটলেটিকোর মার্কোস লরেন্তে। দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে সমতা ফেরান লরেন্তে। ভার্জিল ফন ডাইক যোগ করা সময়ে লিভারপুলের গোল করেন।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দিয়াগো সিমিওনে লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…