বিনোদন

ভারত-পাকিস্তানের সৈন্যদের এক করলো সিধুর গান

ভারত-পাকিস্তানের সৈন্যদের এক করলো সিধুর গান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে একজন ব্যক্তি পাঞ্জাবি পোশাক ও টুপি পরিহিত, দ্বিতীয়ে পাহাড়ি এলাকা ও সৈন্যদের দৃশ্য, তৃতীয়তে একজন সৈনিকের মুখের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার গান মিলিয়ে দিল দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের সেনাদের। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারত-পাক সীমান্তে সিধু মুসেওয়ালার গান বাজাচ্ছেন পাকিস্তানের সেনারা। আর গানের তালে কোমর মেলাচ্ছেন ভারতের সেনারা।

টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন আইপিএ অফিসার এইচজিএস ঢালিওয়াল। ভিডিওতে দেখা গেছে পাকিস্তানি সেনারা সিধু মুসেওয়ালার ‘বামবিহা বোলে’ আংটি বাজাচ্ছিলেন। পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘কাঁটাতার পেরিয়ে বাজছে মুসেওয়ালার গান। ভেদাভেদ ঘুচিয়ে সংযোগ স্থাপন।’

ভারত-পাক সীমান্তের এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। সামাজিক মাধ্যমে ২৯ সেকেন্ডের ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছেন। কমেন্ট বক্সে কেউ প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়েছেন। কেউ আবার ভারত-পাক সম্প্রীতির কথা তুলে ধরেছেন।

সিধু মুসেওয়ালার হত্যার পর প্রায় তিন মাস কেটে গেছে। ২৯ মে ভারতের পাঞ্জাবের মানসায় দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় গুলি করে মারা হয় সেখানকার জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। তিন দিক থেকে গুলি চালানো হয় তার ওপর। ঘটনাস্থলেই মারা যান সিধু।


সূত্র: কইমই

বিষয়:গান নেটিজেন পাকিস্তান বর্ডার ভারত সিধু মুসেওয়ালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…