বিনোদন

মিডিয়াতে স্বার্থের বাইরে বন্ধু হয়, বলে দিচ্ছে তাদের বন্ধুত্ব!

এই সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম, তৌসিফ, জোভান, টয়া, সাফা, তামিমদের মধ্যে চমৎকার বন্ধুত্বের নজির প্রায়শই দেখা যায়

বন্ধুদের সাথে একত্রে আনন্দময় সন্ধ্যা, ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন সবাই. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুদের একটি দল একত্রে দাঁড়িয়ে আছেন, তারা হাসি মুখে এবং আনন্দের সাথে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিডিয়াতে কেউ কারো বন্ধু হয় না, এখানে স্বার্থটাই মূখ্য! এমন কথা ওপেন সিক্রেট। অথচ সিয়াম, তৌসিফ, জোভান, টয়া, সাফা, তামিমদের মধ্যে চমৎকার বন্ধুত্ব দেখা যায়। প্রায়ই তারা গেট-টুগেদার করেন, দেশ বিদেশে ঘুরতে যান দল বেধে। মাঝেমধ্যেই সংঘবদ্ধ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন তারা!

তাদের সেইসব ছবি দেখে মুগ্ধ হয় নেটিজনরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিয়াম তার সোশ্যাল হ্যান্ডেলে কয়েকজন বন্ধুকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে সিয়ামের স্ত্রী ও সন্তানও আছে। ব্ল্যাক কালারের গর্জিয়াস পোশাকে সিয়ামের পোস্ট করা তারকা ভরা ফ্রেম দেখে চোখ আটকে যাওয়ার মতো অবস্থা! প্রত্যেকে খোশ মেজাজে আছেন। জানা যায়, এই ছবিটি সিয়ামদের বন্ধু অভিনেতা জোভানের বিয়ের রিসিপশনে কক্সবাজারে তোলা।

বন্ধুদের সঙ্গে রঙিন পহেলা বৈশাখ উদযাপন, সবাই হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

এছাড়া, টয়া তার ইনস্টাগ্রাম আইডিতে আবীর মেখে সিয়াম, তৌসিফ, জোভান, অবন্তী (সিয়ামের স্ত্রী) এবং জোভানের স্ত্রীকে নিয়ে সোমবার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘রঙিন বন্ধুরা’। তার আগে জোভানের বিয়ের দিন তাকে জড়িয়ে দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘বন্ধু আমার কবুল বললো। খুব লক্ষ্মী একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে পেল। কী যে খুশি লাগছে। জোভান এবং লক্ষ্মী ভাবির জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা।’

তাদের এসব ছবি দেখে মুগ্ধ হয়ে নেটিজেনরা মন্তব্যে বলছেন, মিডিয়াতেও স্বার্থের বাইরে বন্ধুত্ব হয়, যার প্রমাণ সিয়াম, তৌসিফ, জোভান, সাফাদের বন্ডিং! কাজের সুবাদের প্রত্যেকের ক্যারিয়ারের শুরু দিক থেকে পরিচয় হলেও এখন তারা বন্ধুত্বের বাইরে একটি পরিবার! শত শত মন্তব্যে প্রত্যেকের ফ্যানরা ‘বেস্ট অব লাক’ জানাচ্ছেন। তাদের বন্ধুত্বের বন্ধন দেখে প্রশংসা করেছেন।

চারজন যুবক বন্ধুদের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ১২ জানুয়ারি অভিনেতা জোভান বিয়ে করেছেন। বিয়ের পর আনুষ্ঠানিকভাবে স্ত্রীর সঙ্গে তেমন কোনো ছবি প্রকাশ্যে আনেননি তিনি। তবে বন্ধুদের নিয়ে কক্সবাজার সাগড় পাড়ে একটি রিসিপশনের আয়োজন করেছেন। সেখানে কয়েকটি বউয়ের সঙ্গে কয়েকটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন জোভান। তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা, বাড়ি পুরান ঢাকায়। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।

প্রেমিক প্রেমিকা হোলি উৎসবে রঙের খেলায় মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা যায়, বিয়ের আগে থেকেই পরিচয় ছিল দুজনের। দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। শুরুতে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতার পর একেবারে ক্লোজ ফ্রেন্ডের নিয়ে কক্সবাজার গেছেন জোভান। সেখানে নেচে গেয়ে বিয়ের রিসিপশন পালন করছেন।

সিয়াম এবং তৌসিফদের ফ্যান পেজ ঘাঁটলে দেখা যায়, জোভানের বিয়ের রিসিপশনে তাদের নাচ এবং হইহুল্লোড় মজা মাস্তির ভিডিও ফুটেজ।

বিষয়:কক্সবাজার তৌসিফ মাহবুব ফারহান আহমেদ জোভান বন্ধুত্ব মুমতাহিনা টয়া সাফা কবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…