বিনোদন

‘আজও আমার পথচলার প্রতিটি ধাপে তিনি অনুপ্রেরণা’

সালমান স্মরণে চিত্রনায়ক সিয়াম আহমেদের আবেগঘন বার্তা

দুই পুরুষের সাক্ষাৎকারের দৃশ্য, একজন স্মার্ট পোশাক পরা, অন্যজন ক্যাজুয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি সাক্ষাৎকারে বসে আছেন, একটি ক্যামেরার সামনে, আলো ও পটভূমি সুন্দরভাবে সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকে হারানোর ২৯ বছর পূর্ণ হলো শনিবার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে চলে যান বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক। কিন্তু মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা কিংবা প্রভাব একটুও কমেনি— বরং প্রজন্মের পর প্রজন্ম তাকে অনুপ্রেরণা হিসেবে মানছে।

প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান শাহকে স্মরণ করছেন তার অসংখ্য ভক্ত ও সহকর্মী শিল্পীরা। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রতারকা সিয়াম আহমেদও আবেগঘন এক স্ট্যাটাসে স্মরণ করলেন প্রজন্মের নায়ককে।

নিজের ফেসবুকে সিয়াম লিখেছেন, “সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন আমাদের স্বপ্নের নায়ক। ছোটবেলায় ওনার অভিনয়, স্টাইল, কথা বলার প্রেমে পড়েছিলাম।”

সিয়াম বলেন,“আজও আমার পথচলার প্রতিটি ধাপে তিনি অনুপ্রেরণা জোগান। সালমান শাহ বেঁচে আছেন আমাদের ভেতরে, আমাদের সিনেমায়, আমাদের স্বপ্নে।”

সালমান শাহর ক্যারিয়ার ছিল মাত্র সাড়ে পাঁচ বছরের, কিন্তু সেই সময়ে মুক্তি পাওয়া ২৭টি সিনেমা দিয়েই তিনি ঢালিউডের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। মৌসুমী ও শাবনূরের সঙ্গে তার জুটি ছিল অমর সাফল্যের দৃষ্টান্ত। তাই তাকে আজও বলা হয় বাংলা চলচ্চিত্রের “সাফল্যের রাজপুত্র”।

বিষয়:চিত্রনায়ক তারকা সালমান শাহ সিনেমা সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…