গাজীপুর

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে গুলি, ভাঙচুরে আহত ২

শাটগার গ্লাস ভাঙা, ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনায় ভাঙচুরের ছবি, ক্ষতিগ্রস্ত এলাকা ও ভাঙা গ্লাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের শ্রীপুরের মাওনায় অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুজন সমর্থক আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (১ জানুয়ারি) রাতে শ্রীপুরের মাওনা সলিং মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, গাজীপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী ক্যাম্পে সন্ধ্যার পরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা আড্ডা দিচ্ছিল। এ সময় মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত অস্থায়ী ক্যাম্পে গুলি চালায়। গুলিতে থাই গ্লাস ভেঙে যায়। এ সময় ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে দুজন আহত হন।

ঘটনার পরপরই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভাঙচুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…