চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবীবুল্লাহ বাহার কলেজে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবীবুল্লাহ বাহার কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থিয়েটার-মিডিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’।

উৎসবে প্রদর্শিত হবে ২০টিরও বেশি মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেগুলোয় প্রতিফলিত হবে দেশপ্রেম, মানবতাবোধ, জুলাই আন্দোলনের চেতনা, মব জাস্টিস, নতুন প্রজন্মের চিন্তাধারা ও সমসাময়িক সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা।

অর্ধশতাধিক জমাকৃত চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত ছবিগুলো প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে থেকে ৫টি চলচ্চিত্রকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে। পুরস্কার প্রদান করবেন হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ কর্নেল ইমরুল কায়েস (অব.)।

মনোনীত চলচ্চিত্রসমূহ

অজ্ঞাত, হেলিকপ্টার, ইউরিক এসিড, বিশ্বাস, ট্রু অর নাইটমেয়ার, দ্য বয় ইন দ্য টর্ন সুজ, জুলাইয়ের চিঠি, পথ, প্যাসেঞ্জার, ইন্টারোগেশন, ঘোর, পুরান পুতুল, দ্য বন্ড, বেবি গেইম, ওয়ানস আপন অ্যা টাইম ইন জুলাই, জয়েনিং লেটার, দ্য বার্ড, দ্য ফ্ল্যাগ, ম্যাজিক রিমোর্ট এবং অন্যান্য।

আয়োজকদের মতে, এই উৎসবের মূল লক্ষ্য তরুণ নির্মাতাদের সৃজনশীল চলচ্চিত্রকর্ম দর্শকদের সামনে তুলে ধরা এবং দর্শক-শ্রোতাদের মধ্যে রুচিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই আন্দোলনের চেতনাদেশপ্রেমনতুন প্রজন্মমব জাস্টিসমানবতাবোধশর্টফিল্মহাবীবুল্লাহ বাহার কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT