কিশোরগঞ্জ

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ময়দান

শোলাকিয়া ময়দানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শোলাকিয়া ময়দানে ঈদ জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১৯৭তম জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের প্রাচীন ও সবচেয়ে বড় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সোমবার ১৭ জুন ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ইমামতি করার কথা থাকলেও তিনি অসুস্থ হওয়ায় তার বিকল্প হিসেবে ইমামতি করবেন শহরের বড় বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা শোয়াইব আব্দুর রউফ।

শনিবার ১৫ জুন দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের পরে আইন-শৃঙ্খলা নিয়ে ব্রিফ করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও র‍্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান।

বিষয়:ঈদুল আজহা ২০২৪ কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ময়দান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…